×

বিনোদন

বিরতি ভেঙে জুটিবদ্ধ জোভান-তিশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৪:১৯ পিএম

বিরতি ভেঙে জুটিবদ্ধ জোভান-তিশা

তানজিন তিশা ও ফারহান আহমেদ জোভান

নতুন প্রজন্মের তারকা ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা জুটি হিসেবে বেশ জনপ্রিয়। যদিও মাঝে হঠাৎ করেই অজানা কারণে দুজনের যৌথ পথচলায় ছেদ পড়েছে। টানা দুই বছর দেখা যায়নি নতুন কোনো নাটকে।

অবশেষে সেই বিরতি ভেঙে ফের এক ফ্রেমে দাঁড়ালেন জোভান-তিশা জুটি। আর এই কাজটি করেছেন তরুণ নির্মাতা ইমরোজ শাওন। যোবায়েদ আহসানের রচনায় সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকটির নাম ‘কাপল অব দ্য ক্যাম্পাস’।

সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকে জোভান অভিনয় করেছেন রাকিব চরিত্রে আর তিশারে নাম রিদা। দুজনে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। একজন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের নেতৃত্বে অন্যজন সাংস্কৃতিক ক্লাবের।

নাটকের একটি দৃশ্যে অভিনয়শিল্পীরা

নির্মাতা বলেন, ‘তার মানে এই নয়, দুটি দলের প্রধান বলে তাদের মধ্যে মধুর বা প্রেমময় সম্পর্ক গড়ে উঠেছে। গল্পে মূলত তাদের দেখা যাবে বিরোধী অবস্থানে। এমনকি দুর্ঘটনাও ঘটে তাদের এই বিরোধের জেরে। গল্পটা প্রেমের বটে, তবে এটি দেখলে মূলত ক্যাম্পাস জীবনে ফিরে যাবেন দর্শকরা।’

প্রসঙ্গত, প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘কাপল অব দ্য ক্যাম্পাস’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডিজিটাল অস্ত্রের শিকার কি মরিয়ম?

ডিজিটাল অস্ত্রের শিকার কি মরিয়ম?

জাপানে টাইফুন তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট

জাপানে টাইফুন তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App