×

বিনোদন

অবশেষে জিডি করলেন বুবলী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৩:৫১ পিএম

অবশেষে জিডি করলেন বুবলী

ছবি: সংগৃহীত

অবশেষে আইনের দ্বারস্থ হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। করেছেন একটি সাধারণ ডায়েরি (জিডি)। একদল মানুষের অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারে অতিষ্ঠ হয়েই নিয়েছেন এমন সিদ্ধান্ত। 

গতকাল (বুধবার ৮ মে) ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলীর জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে।

এর আগে, গত ২৪ এপ্রিল বুবলী রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে শুরু থেকেই তিনি পুরো বিষয়টি গোপন রেখেছেন।

আরো পড়ুন: বুবলীকে নিয়ে গুজব

সাধারণ ডায়েরিতে বুবলী জানিয়েছেন, বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি আমি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশন’, ‘এসকে উজ্জল’, ‘সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তার’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলী। তার অভিযোগের তালিকায় দেশের ৪টি গণমাধ্যমের নামও আছে।

বিষয়টি নিয়ে কথা বলতে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। জানা গেছে, বর্তমানে এই চিত্রনায়িকা সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’ সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App