×

বিনোদন

যৌতুকের মামলায় জামিন পেলেন অভিনেত্রী মৌয়ের স্বামী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৬:৩৫ পিএম

যৌতুকের মামলায় জামিন পেলেন অভিনেত্রী মৌয়ের স্বামী

আরিফ বিল্লাহ ও মৌসুমী মৌ

গত বছরের শেষের দিকে ঘটা করেই বিয়ের খবর জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী ও টিভি উপস্থাপক মৌসুমী মৌ। ছয় মাসও কাটল না। স্বামী আরিফ বিল্লাহর নামে একেবারে যৌতুক আইনে মামলা ঠুকে দিয়েছেন মৌ।

আরিফ বিল্লাহ পেশায় একজন কোচিং শিক্ষক। বুধবার (২৯ মে) আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত মামলার শুনানি শেষে জামিন পেয়েছেন আরিফ। আরিফ বিল্লাহর পক্ষে জামিন শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও মো. বাহাউদ্দিন আল ইমরান।

আরও পড়ুন: তৃতীয় বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে যা বললেন পূর্ণিমা

শুনানিতে আরিফ বিল্লাহর আইনজীবীরা বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো ধার হিসেবে নেওয়া হয়েছিল। মোট টাকার বড় একটি অংশ পরিশোধও করা হয়েছে।’

ঘটা করেই বিয়ের খবর জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী ও টিভি উপস্থাপক মৌসুমী মৌ।

মামলায় মৌসুমী মৌ অভিযোগ করেন, আরিফ তার কাছ থেকে বিভিন্ন সময়ে ৭ লাখ ৯৫ হাজার টাকা নিয়েছেন, যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে। একই সঙ্গে যৌতুকের টাকার জন্য আরিফ তাকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন মৌ।

প্রসঙ্গত, তবে মৌসুমী মৌ দেশে না থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তাই মৌয়ের পক্ষে সময় আবেদন করেন তার আইনজীবী এ এন এম গোলাম জিলানী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App