×

বিনোদন

১৮ বছরের বিচ্ছেদ ভুলে বিয়ে, দুই বছরও টেকেনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম

১৮ বছরের বিচ্ছেদ ভুলে বিয়ে, দুই বছরও টেকেনি

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, ভেঙে যাচ্ছে হলিউড অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজের চতুর্থ সংসার। গুঞ্জনই এবার সত্যি হলো।

মঙ্গলবার (২০ আগস্ট) অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ চেয়ে কোর্টে আবেদন করেছেন ৫৫ বছর বয়সী জেনিফার। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল এ খবর প্রকাশ করেছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ চেয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সুপ্রিম কোর্টে আবেদন করেছেন জেনিফার লোপেজ। কাগজপত্রে বিচ্ছেদের তারিখ ২৬ এপ্রিল, ২০২৪ উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে ২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জেনিফার।

আরো পড়ুন: মারা গেলেন উৎপলেন্দু চক্রবর্তী

গেল মে মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রিটি গসিপ ম্যাগাজিন ইন টাচ উইকলি এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারকা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। বৃহস্পতিবার (১৬ মে) সকালে এ বাড়ি থেকে চলে যান বেন। দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে বাড়ি থেকে চলে যান বেন।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছিলেন, বেন এরইমধ্যে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। সম্ভবত তারা তাদের স্বপ্নের বাড়িটি বিক্রি করে দেবেন। এজন্য গেল দুই বছর ধরে চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন: খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বন্ধে আইনি নোটিশ

বেন-জেনিফার ডিভোর্সের দিকে যাচ্ছেন। এ তথ্য উল্লেখ করে সূত্রটি বলেছিলেন, তারা বিবাহবিচ্ছেদের দিকে যাচ্ছে। তারা পরস্পরকে সবসময়ই ভালোবাসবে। কিন্তু জেনিফার তাকে (বেন) নিয়ন্ত্রণ করতে পারবে না এবং বেনও জেনিফারকে পরিবর্তন করতে পারবে না। সুতরাং এ সংসার স্থায়ী হওয়ার আর কোনো উপায় নেই।

২০০২ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ের সময় সাক্ষাৎ হয় বেন-জেনিফারের। ২০০৩ সালে তাদের বাগদান হয়। তবে এর পরের বছর তাদের বাগদান ভেঙে যায়। প্রথম বাগদান ভাঙার ১৮ বছর পর অর্থাৎ ২০২২ সালে গাঁটছড়া বাঁধেন তারা।

আরো পড়ুন: ধর্ষণের হুমকির শেষ দেখতে চান মিমি

এর মাঝে ২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে।

অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

এমপি নুসরাতের বাড়িতে ‘শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি’

পল্লী বিদ্যুৎ সমিতি এমপি নুসরাতের বাড়িতে ‘শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App