×

বিনোদন

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে যা বললেন তৌসিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পিএম

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে যা বললেন তৌসিফ

তৌসিফ মাহবুব

সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বিভিন্ন নাটক-ওয়েব সিরিজে কাজ করে মন জয় করে নিয়েছেন ভক্তদের। এছাড়াও দেশের তরুণ প্রজন্মের কাছে এক পছন্দের মুখ এই অভিনেতা।

এদিকে মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলে এ বছরেও পরীক্ষার্থীদের মধ্যেও উত্তীর্ণ-অনুত্তীর্ণের বিষয়টিও ছিল। কাজেই দুই পক্ষকেই অভিবাদন জানিয়েছেন এই অভিনেতা।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কথা উল্লেখ করেন তৌসিফ। উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে অভিনেতা লেখেন, যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছো তাদের অভিনন্দন। আগামীতেও যাতে তোমাদের স্বপ্ন পূরণ হয় সেই লক্ষ্যে পরিশ্রম করে যাও। শুভ কামনা রইলো।

এছাড়াও অনুত্তীর্ণদের ভেঙে না পড়ারও আহ্বান জানান তৌসিফ। অভিনেতা লেখেন, ‘আর যারা ভালো ফলাফল করতে পারোনি, মন খারাপ করার কিছু নেই। জীবন এত ছোট নয় যে এত সহজেই ব্যর্থ হয়ে যাবে। এখন থেকে আরও বেশি পরিশ্রম করো, যাতে আগামীতে ভালো কিছু হয়।’

সম্প্রতি ‘চক্র’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তৌসিফ মাহবুব। সিরিজটি অনলাইন প্লাটফর্মে ইতোমধ্যে স্ট্রিমিং হচ্ছে। ‘চক্র’ দেখে দর্শকরা তৌসিফের অভিনয়ের প্রশংসাও করছেন।

প্রসঙ্গত, অভিনয় ক্যারিয়ারে সফল হলেও তৌসিফ চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হবেন। সেভাবেই পড়াশোনা শুরু করেন তিনি। এইচএসসি পাস করার পরে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে ধৈর্য ধারণ করেন তৌসিফ, সেভাবেই নিজের মতো করে এগিয়ে যান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষের টাকা নিয়ে ভিডিও ভাইরাল, সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

ঘুষের টাকা নিয়ে ভিডিও ভাইরাল, সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

চাঁদা না পেয়ে পুলিশ সদস্যের বাড়িতে হামলা, আতঙ্কে পরিবার

চাঁদা না পেয়ে পুলিশ সদস্যের বাড়িতে হামলা, আতঙ্কে পরিবার

সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী গ্রেপ্তার

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App