×

বিনোদন

উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হলো কারিনা কায়সারকে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:৪০ এএম

উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হলো কারিনা কায়সারকে

ছবি: সংগৃহীত

লাইফ সাপোর্টে থাকা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে।

সোমবার (১১ মে) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাইয়ের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। কারিনার সঙ্গে তার মা ও দুই ভাই রয়েছেন। চিকিৎসার ব্যয় জোগাড়ের কারণে এখনই যেতে পারেননি তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

কারিনার অবস্থা জানতে চাইলে তাঁর বাবা বলেন, বর্তমানে তার রক্তচাপ স্বাভাবিক রয়েছে, কিডনি ও হৃদযন্ত্রও কাজ করছে ঠিকভাবে। তবে তীব্র জন্ডিসের কারণে তার লিভার কার্যক্ষমতা হারিয়েছে।

এক সপ্তাহ ধরে লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন কারিনা। শুক্রবার প্রচণ্ড জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কারিনা হেপাটাইটিসে আক্রান্ত বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছিলেন তারা বাবা। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সম্প্রতি অভিনয়ে নিয়মিত হচ্ছিলেন কারিনা। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। তার কিছু কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃদ্ধি পেয়ে কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ?

বৃদ্ধি পেয়ে কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ?

লেকে গোসলে নেমে নিখোঁজ, ভেসে উঠল দুই কিশোরের মরদেহ

লেকে গোসলে নেমে নিখোঁজ, ভেসে উঠল দুই কিশোরের মরদেহ

সৌদি পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

আজ থেকে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

আজ থেকে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App