×

বিনোদন

একই দিনে বাবা-ছেলের জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্ব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:২৪ পিএম

একই দিনে বাবা-ছেলের জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্ব

ছবি : সংগৃহীত

বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্য ২৭ জুন দিনটি শুধু জন্মদিন নয়, এটি বাড়তি আনন্দেরও উপলক্ষ্য। ১৯৮৫ সালের এই দিনে জন্ম নেওয়া এই অভিনেতা ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন। বিশেষ এই দিনটিকে আরো স্মরণীয় করে তুলেছে তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশ। কার তার জন্মদিনও একই দিনে।

প্রতি বছর একই দিনে একইসঙ্গে বাবা-ছেলের জন্মদিন উদযাপন করেন তারা।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহশিল্পী ও নির্মাতাদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অপূর্ব। অনেকে তার সঙ্গে তোলা স্মরণীয় ছবি প্রকাশ করে শুভকামনা জানিয়েছেন।

অপূর্বর শোবিজে পথচলা শুরু হয় ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে। এরপর অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত একটি বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের নজরে আসেন। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিক অভিষেক ঘটে তার।

আরো পড়ুন : ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত এক তরুণের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। এরপর থেকেই অনেকের কাছে তিনি ‘বড় ছেলে’ নামেই পরিচিত।

ব্যক্তিগত জীবনেও এসেছে নানা উত্থান-পতন। প্রথমে সাদিয়া জাহান প্রভা এবং পরে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। দ্বিতীয় সংসারে জন্ম নেয় ছেলে জায়ান। 

সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্বর অভিনীত ওয়েবফিল্ম ‘হেডলাইন’। রহস্য ও থ্রিলারধর্মী এই ওয়েবফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী। মুক্তির পর থেকেই এটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

এর আগে একই দিনে বাবা-ছেলের জন্মদিন প্রসঙ্গে অপূর্ব বলেছিলেন, “বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় অনেক খুশি আমি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App