×

বিনোদন

স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেলের মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম

স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেলের মরদেহ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ার রাজধানী বোগোটার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার নাতালিয়া ভিয়ালবার (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি স্যুটকেসের ভেতরে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্য মিরর ইউএস-এর তথ্য অনুযায়ী, রাজধানীর অভিজাত এলাকা এল চিকোর একটি অ্যাপার্টমেন্টে গত ৩ জুন থেকে অবস্থান করছিলেন নাতালিয়া। তার ২১ জুন চেক-আউট করার কথা থাকলেও নির্ধারিত সময়ে তিনি কক্ষ ত্যাগ করেননি।

পরদিন অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এক পরিচ্ছন্নতাকর্মী একটি স্যুটকেসের ভেতরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে ৪৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ম্যাথিউ অ্যাশলি ফস্টার-স্মিথকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে কলম্বিয়া, ইকুয়েডর ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানে ২৬ জুন ইকুয়েডরের রাজধানী কুইটোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নারী হত্যাকাণ্ড (ফেমিসাইড) এবং অপরাধের আলামত নষ্ট করার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, সংগৃহীত প্রমাণে দেখা গেছে, নাতালিয়া একা থাকার সময় সন্দেহভাজন ব্যক্তি অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। পরে তাকে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়। এরপর মরদেহ একটি স্যুটকেসে রেখে ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হয়। তদন্তে ঘটনাস্থলের আলামত নষ্ট করারও অভিযোগ উঠেছে।

অন্যদিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফস্টার-স্মিথ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি ইংল্যান্ডের একটি ফুটবল ম্যাচ দেখছিলেন এবং পরে একটি শপিং সেন্টারে সময় কাটান।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে আরও জানা গেছে, ২০২৩ সালে অনুসরণ ও হয়রানির (স্টকিং) অপরাধে তিনি দুই বছরের বেশি কারাদণ্ড ভোগ করেন। মুক্তির পর তার বিরুদ্ধে আদালতের জারি করা একটি হয়রানি প্রতিরোধ আদেশ কার্যকর ছিল।

এদিকে নাতালিয়া ভিয়ালবার হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনা কলম্বিয়ায় নারীর নিরাপত্তা এবং স্বল্পমেয়াদি ভাড়ার আবাসনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হালান্ড কি তাহলে ২৬০ গোল করবেন

হালান্ড কি তাহলে ২৬০ গোল করবেন

চুয়েটে ক্লাস শুরু ৫ জুলাই

চুয়েটে ক্লাস শুরু ৫ জুলাই

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

ফিরে দেখা সেই রক্তাক্ত জুলাই

ফিরে দেখা সেই রক্তাক্ত জুলাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App