×

ফুটবল

বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:০৫ পিএম

বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপের অংশগ্রহণের অনিশ্চয়তার মাঝেই বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন ইরানের তারকা ফুটবলার সরদার আজমুন। সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে ছবি পোস্ট করে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগে জাতীয় দল থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি। আজমুন ছাড়াও মেহদি ঘায়েদি ও সোরুশ রাফিয়ের মতো তারকাদের বিরুদ্ধে সম্পদ জব্দের কঠোর নির্দেশ এসেছে বলে জানা গেছে।

৩১ বছর বয়সী সরদার আজমুন বর্তমানে দুবাইয়ের ক্লাব শাবাব আল-আহলির হয়ে খেলছেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দুবাই শাসকের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। এমন এক সময়ে তিনি এই ছবি প্রকাশ করলেন যখন ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশ দুটির মধ্যকার সম্পর্ক তলানিতে ঠেকেছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, জাতীয় দলের সূত্র অনুযায়ী আজমুনকে এরই মধ্যে দল থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও আজমুন পরবর্তীতে বিতর্কিত ছবিটি সরিয়ে ফেলেন, তবুও রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে তীব্র সমালোচনার শিকার হতে হচ্ছে। দেশের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করা এই স্ট্রাইকারের অনুপস্থিতি বিশ্বকাপে ইরানের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে নোভাদ নিউজ চ্যানেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুধুমাত্র বহিষ্কার নয়, আজমুনসহ সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফরোয়ার্ড মেহদি ঘায়েদি ও সাবেক আন্তর্জাতিক ফুটবলার সোরুশ রাফিয়ের সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে ইরান ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যখন অনিশ্চয়তা তুঙ্গে, তখন দলের সেরা তারকার এই বহিষ্কারাদেশ ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় সংসদ ভবনে ঈদের জামাত সকাল ৮টায়

জাতীয় সংসদ ভবনে ঈদের জামাত সকাল ৮টায়

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

কাল পবিত্র ঈদুল ফিতর

কাল পবিত্র ঈদুল ফিতর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App