×

ফুটবল

ব্যালন ডি’অর নিয়ে বিস্ফোরক মন্তব্য ইয়ামালের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

ব্যালন ডি’অর নিয়ে বিস্ফোরক মন্তব্য ইয়ামালের

ফাইল ছবি

ব্যালন ডি’অর জয়ের দৌড় ও নিজের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বার্সেলোনার তরুণ তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে নিজেকে কিলিয়ান এমবাপ্পের সমকক্ষ দাবি করার পাশাপাশি সরাসরি লড়াইয়ে ফরাসি এই তারকাকে হারিয়ে দেওয়ার দাবি করেছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারের বরাতে গোলডটকম জানায়, ইয়ামালের মতে এই মুহূর্তে পারফরম্যান্সের প্রায় সব বিভাগেই তিনি এমবাপ্পেকে ছাপিয়ে গেছেন।

সাক্ষাৎকারে ব্যালন ডি’অর প্রসঙ্গে ইয়ামাল বলেন, "আমি সবসময় চাই সেরা খেলোয়াড়ই এই পুরস্কারটি জিতুক। তবে সেই সেরা কে—তা নিয়ে তর্ক-বিতর্ক থাকতেই পারে। তবে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়ের তালিকায় আমি এবং এমবাপ্পে দুজনই শীর্ষে রয়েছি।"

আরও পড়ুন: মেসির বিদায়ী মঞ্চে সঙ্গী হচ্ছেন ডি মারিয়াও

এমবাপ্পের সঙ্গে সরাসরি লড়াইয়ের প্রসঙ্গ টেনে বার্সা ফরোয়ার্ড আরও বলেন, "এমবাপ্পে ও আমি বর্তমান বিশ্বের সেরা, যারা আমাদের খেলা নিয়মিত দেখেন তাঁরা সবাই এটা জানেন। আমাদের সরাসরি মুখোমুখি লড়াই হয়েছে এবং সেখানে আমি তাঁকে সবকিছুতেই পেছনে ফেলেছি। সে অবশ্য প্রচুর গোল করেছে এবং সে কারণেই পিচিচি ট্রফি জিতেছে।"

কেবল একটি মাত্র টুর্নামেন্ট বা বিশ্বকাপ জয়ের ওপর ভিত্তি করে ব্যালন ডি’অর দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তরুণ এই স্প্যানিশ তারকা। তিনি মনে করেন, পুরো বছরের পারফরম্যান্স বিচার করা উচিত। তবে একই সঙ্গে স্মিত হেসে যোগ করেন, "কাকতালীয়ভাবে আমার দলও কিন্তু বিশ্বকাপ জিতেছে! এমনকি ইংল্যান্ডও যদি বিশ্বকাপ জিততো, তবুও আমি বলতাম বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App