×

ফুটবল

৫৬ বছরের রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:০৩ এএম

৫৬ বছরের রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি

ছবি : সংগৃহীত

জর্ডানের বিপক্ষেও গোল করে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক কীর্তি গড়লেন লিওনেল মেসি। টানা সাত ম্যাচে গোল করে ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিওর ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

১৯৭০ সালের বিশ্বকাপে জাইরজিনিও গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা ছয় ম্যাচে গোল করেছিলেন। সেই আসরের প্রতিটি ম্যাচেই গোল করে তিনি অনন্য এক নজির গড়েছিলেন। তার নেতৃত্বে নয়, তবে তার দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাজিল সেবার তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল।

মেসির এই রেকর্ড গড়ার যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে। ওই আসরের শেষ চার ম্যাচে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষেও গোল করে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ডে জাইরজিনিও এবং ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফঁতেইঁর পাশে নাম লেখান আর্জেন্টাইন অধিনায়ক।

আরো পড়ুন : ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে

অবশেষে জর্ডানের বিপক্ষে গোল করে টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের নতুন বিশ্বরেকর্ড গড়লেন মেসি। এর মাধ্যমে এই কীর্তির একক মালিক এখন তিনিই।

উল্লেখ্য, জাস্ট ফঁতেইঁ একই বিশ্বকাপে টানা ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন। অন্যদিকে জাইরজিনিও ও মেসি ভিন্ন দুটি বিশ্বকাপে এই ধারাবাহিকতা ধরে রেখেছেন। তবে টানা সাত ম্যাচে গোল করার অনন্য মাইলফলক এখন শুধুই লিওনেল মেসির দখলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, যা আছে তার নামে

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, যা আছে তার নামে

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App