×

ফুটবল

মেক্সিকোর জয়ের উল্লাসে প্রাণ হারালেন দুই সমর্থক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম

মেক্সিকোর জয়ের উল্লাসে প্রাণ হারালেন দুই সমর্থক

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। রাউন্ড অব ৩২-এ ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে পরের পর্বে জায়গা করে নেয় দলটি। তবে প্রিয় দলের এই জয় উদ্‌যাপন করতে গিয়ে মেক্সিকো সিটিতে প্রাণ হারিয়েছেন দুই সমর্থক। বিষয়টি নিশ্চিত করেছে শহর কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

মেক্সিকো সিটির স্বাস্থ্যসচিব জানান, জাতীয় দলের জয়ের পর উল্লাসে বিপুল জনসমাগমের মধ্যে ১৯ বছর বয়সী এক নারী ও ৪৪ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়। ঘটনাস্থলে থাকা জরুরি সেবাকর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি।

এদিকে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে আরো একজনের মৃত্যুর খবর প্রকাশিত হলেও তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

আরো পড়ুন : মেক্সিকোর স্বপ্নের জয়, লড়েও বিদায় ইকুয়েডরের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App