×

ফুটবল

দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ: সাফা কবির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম

দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ: সাফা কবির

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬ জমে উঠেছে। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে নরওয়ে। এই হারে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন দলটির বিশ্বজুড়ে থাকা কোটি সমর্থক। সাধারণ ফুটবলপ্রেমীদের মতো এই বড় ধাক্কা ছুঁয়ে গেছে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদেরও। ব্রাজিলের এমন বিদায়ে অনেকটাই হতাশ অভিনেত্রী সাফা কবির। তবে প্রিয় দলের এই অপ্রত্যাশিত বিদায়ের পরও পুরোপুরি ভেঙে না পড়ে পরের বিশ্বকাপে ব্রাজিল ঘুরে দাঁড়াবে, এমনই আশা তার।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেন সাফা কবির। ব্রাজিলের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে থেকে একটি নিজের ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। 

দেখা যায়, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হেঁটে যাচ্ছেন তিনি। চোখে সানগ্লাস ও বিষণ্ণ মনে ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’

আরো পড়ুন: যে সাত ভুলে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

এই পোস্টের ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম’ (আগামীবার)।

প্রিয় দলের বিদায়ের এই মন খারাপের খবরের পাশাপাশি নিজের দেশকে নিয়েও এক বড় স্বপ্নের কথা উঠে এসেছে তার আগের একটি পোস্টে। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে গ্যালারিতে দাঁড়িয়ে আছেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করে সাফা লেখেন, ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে— একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

আরো পড়ুন: গ্যালারিতে বসে ব্রাজিলের বিদায় দেখলেন মেহজাবীন

উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে সাফা কবিরের মতোই মেহজাবীন চৌধুরীও ম্যাচটি উপভোগ করেছেন।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App