×

ফুটবল

গাজায় বিশ্বকাপ জ্বর, স্পেনের পক্ষেই বেশি সমর্থন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম

গাজায় বিশ্বকাপ জ্বর, স্পেনের পক্ষেই বেশি সমর্থন

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ নিউ জার্সিতে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাতেও এই ম্যাচ ঘিরে তুমুল আগ্রহ দেখা গেছে। তবে গাজার অনেক ফুটবলপ্রেমী এবার স্পেনের পক্ষেই সমর্থন দিচ্ছেন।

স্থানীয়দের মতে, এর পেছনে বড় কারণ ফিলিস্তিন ইস্যুতে স্পেনের রাজনৈতিক ও মানবিক অবস্থান। ২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সে সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছিলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়া, গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করা এবং যুদ্ধবিরতির প্রচেষ্টাকে জোরদার করা।

আরো পড়ুন: স্পেন নাকি আর্জেন্টিনা, যা জানালো সুপারকম্পিউটার

স্পেন জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় এবং কোচও বিভিন্ন সময়ে গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন লামিনে ইয়ামাল ও কোচ পেপ গার্দিওলা। গাজার বাসিন্দাদের কাছে এসব অবস্থান কেবল ক্রীড়ার বিষয় নয়, বরং রাজনৈতিক ও মানবিক সংহতির প্রতীক।

গাজার প্রতিবন্ধী ফুটবল দল ‘গাজা আল ইরাদা’র প্রধান কোচ হাতেম আল মাগরিবি বলেন, “পুরো ফিলিস্তিনি জাতি চায় স্পেন বিশ্বকাপ জিতুক।” তিনি বলেন, যুদ্ধের কারণে অনেক খেলোয়াড় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শক্তি তারা হারাননি।

তিনি বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো মিসরের কোচ হোসাম হাসানকেও ধন্যবাদ জানান।

যুদ্ধের কারণে গাজায় স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে অনেকের পক্ষেই বিশ্বকাপের ম্যাচ দেখা সম্ভব হচ্ছে না। সাবেক ফুটবলার ও স্টেডিয়াম ব্যবস্থাপক আদনান আল আফিফি বলেন, বিদ্যুৎ থাকলেই কেবল মানুষ খেলা দেখতে পারে। কিন্তু জ্বালানির অভাব ও উচ্চমূল্যের কারণে জেনারেটর চালানোও কঠিন হয়ে পড়েছে।

আরো পড়ুন: জুলাই মাসে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা

এর মধ্যেও ফুটবলের আবহ ফিরিয়ে আনতে গাজা সিটির প্যালেস্টাইন স্পোর্টস ক্লাবে বিশ্বকাপ উপলক্ষে দুটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। ফিলিস্তিন ও স্পেনের প্রতিনিধিত্বকারী দুটি দল এতে অংশ নেয়। আন্তর্জাতিক ম্যাচের পরিবেশ তৈরি করতে প্রতীকী ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থাও রাখা হয়।

আল আফিফি বলেন, “পুরো পরিবেশ ছিল আবেগ ও ইতিবাচকতায় ভরা। স্পেনের প্রতি আমাদের সমর্থনের এটিই ছিল সবচেয়ে বড় প্রকাশ।”

ফিলিস্তিনি সমর্থক আহমেদ আল বোজমও বলেন, “আমি পুরোপুরি স্পেনের পক্ষেই আছি। কারণ তারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে।”

অন্যদিকে, বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরাইল–এর খবরে বলা হয়, ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আর্জেন্টিনার জন্য শুভকামনা জানান।

বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর একটি বার্তা পৌঁছে দিলে নেতানিয়াহু বলেন, “হাভিয়ের একজন সত্যিকারের বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং ফাইনাল ম্যাচের জন্যও শুভকামনা জানাই।”

সূত্র: আলজাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লর্ডসে রহস্যময় সঙ্গিনী, নতুন প্রেমে অর্জুন কাপূর!

লর্ডসে রহস্যময় সঙ্গিনী, নতুন প্রেমে অর্জুন কাপূর!

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুট জিতেছেন যাঁরা

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুট জিতেছেন যাঁরা

টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

প্রধানমন্ত্রী-আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী-আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App