×

ফুটবল

বিশ্বকাপ বয়কট হুমকির জবাবে যা বলল ফিফা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

বিশ্বকাপ বয়কট হুমকির জবাবে যা বলল ফিফা

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের অংশিদারিত্ব বিক্রি নিয়ে একটি নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে ফিফা প্রধানের এই ঘোষণা আসার পর থেকেই ফুটবল বিশ্বে  শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই পরিকল্পনার কড়া বিরোধিতা করে ইউরোপীয় ফুটবলের গভর্ন্যান্স বডি 'উয়েফা' এমন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে।

সকল সমালোচনার জবাবে প্রতিক্রিয়া জানিয়েছে ফিফাও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না।’

ফিফার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সদস্য ২১১ দেশের মধ্যে প্রয়োজন হবে ১০৬ দেশের ভোট। এরইমধ্যে উয়েফার ৫৫ ও কনক্যাকাফের ৪১ দেশ প্রত্যাখ্যান করেছে ফিফার পরিকল্পনা। অর্থ্যাৎ ৯৬ দেশ বিরোধিতা করেছে এমন পরিকল্পনার। ফলে ফিফাও পড়েছে বিরাট অনিশ্চয়তার মাঝে।

আরো পড়ুন: কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে ফিফা দাবি করেছে, ভুল গণমাধ্যম প্রতিবেদনের কারণে পরামর্শ প্রক্রিয়া ব্যাহত হয়েছে।

বিবৃতিতে ফিফা বলেছে, ‘জনসম্মুখে প্রকাশিত মতামত ও উদ্বেগকে আমরা সম্মান করি এবং উন্মুক্ত ও গণতান্ত্রিক পরামর্শ প্রক্রিয়ার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

এছাড়া সংস্থাটি জানিয়েছে, ‘আমরা এই পরামর্শ প্রক্রিয়া চালিয়ে যাব, যাতে প্রতিটি সদস্য সংস্থা প্রকৃত তথ্যের ভিত্তিতে নিজেদের ভোট দিতে পারে।’

সবশেষে বিতর্কের জবাবে ফিফা স্পষ্ট ভাষায় বলেছে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না। এটি এমন কোনো বিষয় নয়, যা ফিফা কখনো বিবেচনা করবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App