×

সরকার

ব্রেকিং

অন্তর্বর্তী সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৬:৫৯ পিএম

অন্তর্বর্তী সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্য। ছবি: ভোরের কাগজ

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীিতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে।  বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় তাদের নাম প্রকাশ করা হয়েছে।

তারা হলেন-

প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস 

উপদেষ্টা:

১. সালেহ উদ্দিন আহমেদ 

২. ড. আসিফ নজরুল 

৩. আদিলুর রহমান খান 

৪. হাসান আরিফ

৫. তৌহিদ হোসেন 

৬. সৈয়দা রেজওয়ানা হাসান

৭. মো. নাহিদ ইসলাম 

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া 

৯.  ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন- 

১০. সুপ্রদিপ চাকমা   

১১. ফরিদা আখতার 

১২. বিধান রঞ্জন রায় 

১৩. আ.ফ.ম খালিদ হাসান

১৪. নুরজাহান বেগম

১৫. শারমিন মুরশিদ 

১৬. ফারুকী আযম

এর আগে দুপুর ২টা ১০ মিনিটে ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের এসে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি।

তিনি বলেন, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদের পথে আনতে চাই। যাতে করে একসঙ্গে কাজ করতে পারি। 

জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে শপথ নেয়ার পর ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাক‌বেন। তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ভেতরে আসবাবপত্র নতুনভাবে বসানো হচ্ছে। এই কাজগুলো করছে গণপূর্ত অধিদফতর (পিডব্লিউডি)।

তবে যমুনা ভবনের সামনে এখনো নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি। সেনাবাহিনী, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন : অন্তর্বর্তীকালীন সরকারে দুই সমন্বয়ক

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App