×

সরকার

৪২ কর্মকর্তার সংযুক্তি বাতিল করল তথ্য মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৮:২৭ পিএম

৪২ কর্মকর্তার সংযুক্তি বাতিল করল তথ্য মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

৪২ জন কর্মকর্তার সংযুক্তি বাতিল করে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে কর্মরত ছিলেন। এসব কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের এসব কর্মকর্তাদের সংযুক্তির আদেশ বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশ দেয়া হলো।

উল্লেখ্য, ছাত্রজনতার বিক্ষোভের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে পতন হয় সরকারের। এরপর থেকেই নিয়োগ বাতিল-পদায়ন ইস্যুতে নতুন-নতুন প্রজ্ঞাপন ও আদেশ জারি হচ্ছে।

আরো পড়ুন : এবার নির্বাচন কমিশনারদের পদত্যাগের আল্টিমেটাম দিলো ছাত্র-জনতা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App