×

সরকার

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:১৯ পিএম

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বদলি ও পদায়ন করা কর্মকর্তারা হলেন—

আরো পড়ুন : শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সরকারকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরীকে এসবি ঢাকায় পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মুর্শিদ জাহানকে এপিবিএনে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কাজী হাসান উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসানকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর কবিরকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App