×

সরকার

তেল মজুত নিয়ে সতর্ক করলেন জ্বালানি মন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম

তেল মজুত নিয়ে সতর্ক করলেন জ্বালানি মন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কালোবাজারিদের মজুত প্রবণতায় কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (২৭ মার্চ) সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাজারে পর্যাপ্ত তেল থাকলেও কিছু অসাধু চক্র মজুত করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এদিকে পাম্প মালিক সমিতি সতর্ক করে জানিয়েছে, ভোক্তারা যদি সংযত আচরণ না করেন, তাহলে আগামী ১০ দিনের মধ্যে তেল পাম্পগুলোতে সরবরাহ সংকট দেখা দিতে পারে।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও সংশ্লিষ্টদের নজরদারি জোরদারের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App