×

সরকার

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০২:৫২ পিএম

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

শনিবার (৯ মে) ঢাকার একটি স্থানীয় হোটেলে প্রাতরাশের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সম্পৃক্ততা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিশীলতার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, নারী উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরা হয়। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত স্বার্থে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

গোয়েন্দা তথ্যে নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

গোপালগঞ্জে সহিংসতার নেপথ্যে ২৩ নেতা

গোপালগঞ্জে সহিংসতার নেপথ্যে ২৩ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App