×

মধ্যপ্রাচ্য

বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

ছবি : সংগৃহীত

সৌদি আরবে শিশু বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সঙ্গে দেশটির পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

২০১১-১২ সালে আরব বসন্তের সময় সৌদি আরবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ওঠে জাওয়াদের বিরুদ্ধে। তখন তার বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। ২০২০ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাওয়াদ ও ফাদেল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও যানবাহনে হামলা, গুলি ও বিস্ফোরক মজুতসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচার শেষে সুপ্রিম কোর্টের অনুমোদন এবং রাজকীয় ডিক্রির মাধ্যমে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

জাওয়াদের পরিবারের দাবি, নির্যাতন করে তাঁকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলোও তাঁর মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে।

মানবাধিকার সংস্থা রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মৃত্যুদণ্ডবিষয়ক প্রকল্পের প্রধান জিদ বাসিউনি বলেছেন, জাওয়াদসহ সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া চার তরুণকে শিশু বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

বাসিউনির অভিযোগ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ভিন্নমত প্রকাশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হচ্ছে। এ ধরনের মৃত্যুদণ্ড বন্ধে সৌদি আরবের আন্তর্জাতিক অংশীদারদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রিপ্রিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরবে কথিত অপরাধ সংঘটনের সময় শিশু ছিল—এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের সবাই শিয়া সম্প্রদায়ের সদস্য এবং ২০১১-১২ সালের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দণ্ডিত হয়েছিলেন।

সৌদি আরবের পূর্বাঞ্চল শিয়াপ্রধান এলাকা। দেশটির বড় বড় তেলক্ষেত্রও এই অঞ্চলে অবস্থিত। দীর্ঘদিন ধরে সেখানে সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর অভিযানের ঘটনা ঘটছে।

সূত্র: মিডল ইস্ট আই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

গোয়েন্দা তথ্যে নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

গোপালগঞ্জে সহিংসতার নেপথ্যে ২৩ নেতা

গোপালগঞ্জে সহিংসতার নেপথ্যে ২৩ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App