×

আইন-বিচার

বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

ছবি : সংগৃহীত

সড়কে স্লিপার বাস চলাচলের জন্য নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে স্লিপার বাস চলাচলের নীতিমালা তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট নির্দেশনা দিয়েছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পাওয়া বাসগুলোই কেবল সড়কে চলাচল করতে পারবে। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি জানান, স্লিপার বাস চলাচলের কোনো অনুমোদন নেই এবং হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের অনুমতি দেননি। এ অবস্থায় স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে বাস চালানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল।

রাফিউল ইসলাম আদালতকে বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য বা টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘনের বিষয়টি উল্লেখ রয়েছে। এ ধরনের অপরাধ ৮৪ ধারায় শাস্তিযোগ্য। এর সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না।

আইনজীবী রাফিউল ইসলামের ভাষ্য অনুযায়ী, আদালত জানিয়েছেন, বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমোদন দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

গোয়েন্দা তথ্যে নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

গোপালগঞ্জে সহিংসতার নেপথ্যে ২৩ নেতা

গোপালগঞ্জে সহিংসতার নেপথ্যে ২৩ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App