×

সরকার

মাদক সংশ্লিষ্টতায় জড়িত পুলিশ ছাড় পাবে না: আইজিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:২৯ পিএম

মাদক সংশ্লিষ্টতায় জড়িত পুলিশ ছাড় পাবে না: আইজিপি

ছবি : সংগৃহীত

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, পুলিশের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং জনআস্থা ধরে রাখা বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে মাদকবিরোধী অবস্থান আরো কঠোর করা হয়েছে।

তিনি বলেন, মাদক দেশের যুব সমাজ ও ভবিষ্যতের জন্য বড় হুমকি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন : হাম ও উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

আইজিপি জানান, ইতোমধ্যে মাদক সংশ্লিষ্টতায় জড়িত কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, যা বাহিনীর অবস্থানকে আরো স্পষ্ট করেছে। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী বাহিনী, যা আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে।

পুরস্কারপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এই অর্জন শুধু স্বীকৃতি নয়, বরং দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও নেতৃত্বের প্রতিফলন। সব সদস্যকে দেশের কল্যাণে আরো নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, এসব অর্জন ভবিষ্যতে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App