×

শিশুস্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ও নিশ্চিত মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৬ জন।

সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের নিয়মিত পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৮ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৪১ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫৯ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৪৭ জন। ফলে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১।

এ সময়ে মোট ৮৯ হাজার ৭৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৬ হাজার ৬২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

​সিলেটে হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

​সিলেটে হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App