×

স্বাস্থ্য

হামে আরো ২ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম

হামে আরো ২ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরো দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫১ জনে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসসের

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৩১ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা পাঁচ হাজার ২৮ জন।

১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ১৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৭৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় দুই জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৪৯ জনের এবং সন্দেহজনক হামে ২২৭ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত সবচেয়ে বেশি ১৬ হাজার ৮২১ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৪৩৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App