×

স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:২১ পিএম

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৮৯ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৮৯ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১২৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার ১৫০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৩৩ হাজার ৮৩২ জন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম ও এর উপসর্গে মোট ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি

শরিফুলের ফাইফারে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ

শরিফুলের ফাইফারে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

সরকারের একক নিয়ন্ত্রণে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত হয়নি, হবেও না

গোলাম পরওয়ার সরকারের একক নিয়ন্ত্রণে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত হয়নি, হবেও না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App