×

স্বাস্থ্য

হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫২৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯১টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬২০টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৬৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২২১। এই সময়ে ১ হাজার ১২৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১২০টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৬৮৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৪ হাজার ২৬৩ রোগী, যাদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর দাফন, শনাক্ত হয়নি একজন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর দাফন, শনাক্ত হয়নি একজন

বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, টায়ারে আগুন

কুষ্টিয়া বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, টায়ারে আগুন

গোপনে বিদ্যালয়ের গাছ ‘বিক্রি করলেন’ প্রধান শিক্ষক

গোপনে বিদ্যালয়ের গাছ ‘বিক্রি করলেন’ প্রধান শিক্ষক

মসজিদে নববিতে ছবি তোলা নিয়ে ক্ষুব্ধ ইমাম

মসজিদে নববিতে ছবি তোলা নিয়ে ক্ষুব্ধ ইমাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App