×

স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ শিশু।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৬৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন হাসপাতাল ছেড়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App