×

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮০৫ জন রোগী।

রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ৪১৭ জন, ময়মনসিংহ বিভাগের ৬৫ জন, চট্টগ্রাম বিভাগের ৮২ জন, খুলনা বিভাগের ৯৭ জন, রাজশাহী বিভাগের ৫৫ জন, রংপুর বিভাগের ৭ জন, বরিশাল বিভাগের ৮০ জন এবং সিলেট বিভাগের ২ জন রোগী রয়েছে।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে। অন্যদিকে, চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৯৭৮ জন।

এর আগে, গতকাল (শনিবার) সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২২ হাজার ১৫৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ১ হাজার ৭৪৯ জন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App