×

স্বাস্থ্য

ডেঙ্গুতে প্রাণ ঝরল আরও ২ জনের, আক্রান্ত ৯৯৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম

ডেঙ্গুতে প্রাণ ঝরল আরও ২ জনের, আক্রান্ত ৯৯৬

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এর মধ্যে আগস্টেই মারা গেছেন ৩৬ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯৪ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: হামে প্রাণহানি ৯৬০, ডেঙ্গুর শিকার ৮৮

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৬ জনে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৯৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৩৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৩৯১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৬৩ জন, বরিশালে ১৩৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, ময়মনসিংহে ৪৫ জন এবং রাজশাহীতে ৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক’

প্রধান বিচারপতি ‘আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক’

সরকারি টাকা কারও পকেটে গেলে তাকে জেলখানায় যেতে হবে: দুলু

সরকারি টাকা কারও পকেটে গেলে তাকে জেলখানায় যেতে হবে: দুলু

চাঁদাবাজির প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতা খুন

চাঁদাবাজির প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতা খুন

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App