×

হকি

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

ছবি: সংগৃহীত

অবশেষে এশিয়ান গেমসের হকিতে জয়ের দেখা পেল বাংলাদেশ। গিফুতে নিজেদের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে এবারের আসরে প্রথম জয় তুলে নিয়েছে পুরুষ হকি দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় রোমান সরকারের দল। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

শেষ পর্যন্ত জোড়া গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। বাকি গোলটি করেন মাহবুব হোসেন। শ্রীলঙ্কার হয়ে একটি গোল শোধ করেন কুশল, তবে সেটি ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।

পুরো ম্যাচে আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণকে ব্যস্ত রেখেছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। এই জয় বাংলাদেশের জন্য স্বস্তিরও। কয়েক মাস আগে এএইচএফ কাপে শ্রীলঙ্কার কাছেই হেরেছিল দল। সেই স্মৃতি মাথায় রেখেই এশিয়ান গেমসের ম্যাচটিকে ঘিরে কিছুটা শঙ্কা ছিল। তবে এবার শুরু থেকেই নিয়ন্ত্রণে রেখে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নারী ও পুরুষ দুই বিভাগেই হকিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। হকি থেকে দেশের প্রথম জয়টি এলো পুরুষ দলের হাত ধরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সুন্দর সমাপ্তির মতো’, হাজারতম গোল নিয়ে রোনালদোর বিশেষ ইচ্ছা

‘সুন্দর সমাপ্তির মতো’, হাজারতম গোল নিয়ে রোনালদোর বিশেষ ইচ্ছা

এবার নির্মাণাধীন সেতুতে রডের বদলে জিআই তার

এবার নির্মাণাধীন সেতুতে রডের বদলে জিআই তার

পুলিশের হাতে আটক, এরপর থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর

পুলিশের হাতে আটক, এরপর থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App