×

ভারত

ভারতীয় গণমাধ্যমকে পররাষ্ট্র উপদেষ্টা

হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ এএম

হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের নাগরিকদের সুরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেছেন, যে কোনো সহিংসতাকে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা হিসেবে দেখানো হচ্ছে, এটা ঠিক নয়।

তিনি বলেন, আমি মনে করি, ভারতীয় গণমাধ্যমকে এই ইস্যুতে অতিরঞ্জন করা থেকে বিরত থাকা দরকার। আমরা আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সবকিছু করছি এবং বাংলাদেশের হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তৌহিদ হোসেন। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও দুই নেতার মধ্যে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানিয়েছে।

আরো পড়ুন : নিউইয়র্কে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক, আলোচনা হলো যা নিয়ে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App