×

ভারত

ভারতে আবারও বিমানের জরুরি অবতরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৯:৩০ এএম

ভারতে আবারও বিমানের জরুরি অবতরণ

ছবি : সংগৃহীত

এয়ার ইন্ডিয়ার ‘এআই১১৭’ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ভারতে বিমান দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে গোহাটি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইট জ্বালানির ঘাটতির কারণে বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বিমানটিতে ১৬৮ জন যাত্রী ছিলেন, তবে শেষ পর্যন্ত সবাই নিরাপদেই রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে গোহাটি থেকে চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে ইন্ডিগোর ৬ই-৬৭৬৪ (এ৩২) বিমানটি। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চেন্নাই বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে ফ্লাইটটি। তবে মাঝ-আকাশে অতিরিক্ত বিমান চলাচলের কারণে সেখানে অবতরণের অনুমতি পাচ্ছিল না। পাইলট পর পর তিনবার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হন।

আরো পড়ুন : ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালো যুক্তরাষ্ট্র

এ সময় বিমানের জ্বালানি দ্রুত ফুরিয়ে আসছিল। পরিস্থিতি আঁচ করে পাইলট ‘মে ডে’ কল দেন এবং বিকল্প সিদ্ধান্ত নিয়ে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হন। শেষ পর্যন্ত রাত ৮টা ২০ মিনিটে বিমানটি নিরাপদে সেখানে জরুরি অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ‘মে ডে’ কল পাওয়ার সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) তৎপর হয়। মেডিকেল টিম ও দমকলকর্মীরা দ্রুত কেম্পেগৌড়া বিমানবন্দরে পৌঁছান। এরপর বিমানটিতে পুনরায় জ্বালানি ভরে রাত ১১টা ২৫ মিনিট নাগাদ যাত্রীদের চেন্নাই পাঠানো হয়।

ইন্ডিগোর পক্ষ থেকে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, বিশেষ করে পাইলট ‘মে ডে’ কল করেছিলেন কি না, সে বিষয়েও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App