×

ভারত

ভারতীয় হাইকোর্ট

বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে

ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কোনো ধরনের প্রশ্রয় না দিতে বেঙ্গালুরু পুলিশকে নির্দেশ দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের তথ্য প্রকাশকারী এক চিকিৎসক ও সমাজকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের ভূমিকারও কঠোর সমালোচনা করেছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অবৈধ অভিবাসীদের পরিচয় প্রকাশের পর ওই চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত মামলা ও গ্রেপ্তারের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি এম. নাগপ্রসন্ন। আদালতের মতে, এমন পদক্ষেপ জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বভৌম স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

শুনানিতে বিচারপতি বলেন, একদিকে আদালত বেআইনিভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিচ্ছে, অন্যদিকে তাদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করছে এটি অত্যন্ত উদ্বেগজনক।

এ মামলায় গ্রেপ্তার হওয়া চিকিৎসক ড. নাগেন্দ্রপ্পার বিরুদ্ধে পুলিশের পরবর্তী তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম আপাতত স্থগিত করেছেন আদালত। পাশাপাশি মামলায় ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-কে প্রতিপক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ আগস্ট।

মামলার নথি অনুযায়ী, গত ২২ জুলাই ড. নাগেন্দ্রপ্পা দাবি করেন, বেঙ্গালুরুর হোসাসিদ্দাপুর ও কোডাথি এলাকার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেদের পরিচয় গোপন রেখে ভারতে বসবাস করছেন এবং তারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।

এরপর ওই দুই ব্যক্তি চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার অল্প সময়ের মধ্যেই ভার্থুর ও বেলান্দুরু থানা পুলিশ তাকে আটক করে মামলা দায়ের করে কারাগারে পাঠায়। পরদিন তিনি জামিনে মুক্তি পান।

মুক্তির পর ড. নাগেন্দ্রপ্পা তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা বাতিলের আবেদন জানিয়ে কর্ণাটক হাইকোর্টে রিট করেন।

শুনানিতে তার আইনজীবী অভিযোগ করেন, অবৈধ অভিবাসন সংক্রান্ত মূল বিষয়টি আড়াল করতেই ধারাবাহিকভাবে চিকিৎসকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারি পক্ষ জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত হওয়ার পর বিষয়টি এফআরআরওকে অবহিত করা হয়েছিল।

তবে আদালত পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি। বিচারপতি মন্তব্য করেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত ছিল। তিনি আরও বলেন, অভিযোগকারীরা মারধরের মিথ্যা ঘটনা সাজিয়েছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে, অথচ পুলিশ দ্রুত এফআইআর গ্রহণ করেছে। এমনকি নারীর শালীনতাহানির মতো গুরুতর অভিযোগও যুক্ত করা হয়েছে, যা যথাযথভাবে যাচাই না করে অন্তর্ভুক্ত করা গ্রহণযোগ্য নয় বলে আদালত পর্যবেক্ষণ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App