×

ভারত

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ছবি : সংগৃহীত

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে আবারও বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৭ নভেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোচি শহরে এ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিক্ষোভের ঘোষণা দেয় সিজেপি। ‘কোচিতে জন্তর মন্তর’ শিরোনামে আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হবে কোচির রাজেন্দ্র ময়দানে। স্থানীয় সময় বিকেল ৪টায় কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

এক্সে দেওয়া পোস্টে দলটি বলেছে, ‘গণতন্ত্র রক্ষা করুন! এসআইআর বাতিল করুন! আমাদের সঙ্গে যোগ দিন—৭ নভেম্বর, বিকেল ৪টা, রাজেন্দ্র ময়দান, কোচি।’

বিক্ষোভে অংশ নেওয়ার কথা রয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের। এ ছাড়া দলটির দক্ষিণাঞ্চলীয় প্রধান বিজয় মাল্লাঙ্গি এবং জাতীয় সম্পাদক আফরিন নওয়াজও কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে জন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে দলটির নেতারা গ্রেপ্তার হয়েছিলেন। ওই ঘটনার পর কোচির কর্মসূচিকে সিজেপির প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত মাসে অনুমতি ছাড়া জন্তর মন্তরে বিক্ষোভের চেষ্টা করলে অভিজিৎ দীপকেসহ সিজেপির কয়েকজন নেতাকে আটক করে দিল্লি পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস।

পরে জন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেয় সরকার। এর প্রতিবাদে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা নিষিদ্ধ ঘোষিত ওই এলাকায় প্রবেশ করে জাতীয় পতাকা প্রদর্শন করেন। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।

এক সপ্তাহ কারাগারে থাকার পর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) কাছে মুচলেকা দিয়ে মুক্তি পান তারা। মুচলেকায় তারা জানান, জন্তর মন্তর বিক্ষোভস্থল হিসেবে নিষিদ্ধ থাকা পর্যন্ত সেখানে আর কোনো কর্মসূচি আয়োজন করবেন না।

এর আগে গত মাসে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙ্গা’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অভিজিৎ দীপকে। এ ঘটনায় তাকেও গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পরে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান তিনি। জামিনের অন্যতম শর্ত ছিল, পরবর্তী এক বছর তার পক্ষ থেকে কোনো ধরনের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না।

এদিকে গত ১ নভেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে সমর্থন জানিয়েছিল সিজেপি। তবে রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত সমাবেশে অংশ নেয়নি দলটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা

কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী

চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App