×

আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেলে রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ফ্রান্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:১০ পিএম

ইংলিশ চ্যানেলে রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ফ্রান্স

ছবি: সংগৃহীত

ইউক্রেনে মস্কোর হামলার জবাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় রুশ একটি কোম্পানির পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞার আওতায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) ফ্রান্সের সমুদ্রপুলিশ ওই জাহাজ জব্দ করে। ফ্রান্সে নিযুক্ত রুশ দূতাবাস এ ঘটনায় প্যারিসের কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেছে। রাশিয়ার সরকারি সংবাদসংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সের সমুদ্র পুলিশের ক্যাপ্টেন ভেরোনিক ম্যাগনিন বলেন, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গগামী ওই জাহাজ গাড়ি পরিবহন করছিল। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার যেসব কোম্পানি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেসব কোম্পানির সঙ্গে জাহাজটি যুক্ত বলে দৃঢ়ভাবে সন্দেহ করা হচ্ছে।

তিনি বলেছেন, শনিবার স্থানীয় সময় রাত ৩টা থেকে ৪টার মধ্যে ফ্রান্সের উত্তরাঞ্চলের বোউলোগনে-সার-মের বন্দরের দিকে গতিপথ বদলে দেওয়া হয়। পরে কাস্টমসের কর্মকর্তারা জাহাজটিতে তল্লাশি চালিয়েছেন এবং জাহাজের ক্রুরা সহযোগিতা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App