×

আন্তর্জাতিক

থাই নৌ-বাহিনীর জাহাজডুবিতে নিখোঁজ ৩১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০১:০০ পিএম

থাই নৌ-বাহিনীর জাহাজডুবিতে নিখোঁজ ৩১

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের উপসাগরে নৌ-বাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। ঘটনাস্থল থেকে সোমবার হেলিকপ্টারের মাধ্যমে ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৩১ জন নিখোঁজ রয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ঝোড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ রণতরীর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে সেটি ডুবে যায়। জাহাজ ডুবির খবর পেয়ে তৎক্ষণাৎ থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠায়। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। খবর এপি, বিবিসির।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। সাগরে টহল দেয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে।

জাহাজটি ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের কারণে তাতে পানি ঢুকে যাওয়ায়। পুরো জাহাজ দ্রুত প্লাবিত হওয়ায় ‘পাওয়ার রুমে’ শর্ট সার্কিট হয়। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়।

থাই নৌ বাহিনী জানিয়েছে, জাহাজটিতে ১০৬ জন যাত্রী ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App