×

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে বন্যায় জরুরি অবস্থা, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:৫০ এএম

নিউজিল্যান্ডে বন্যায় জরুরি অবস্থা, নিহত ২

ছবি: রয়টার্সের

নিউজিল্যান্ডের সর্ববৃহৎ শহর অকল্যান্ডে টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দুজন নিহত এবং অন্তত আরও তিনজন নিখোঁজ রয়েছেন। শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বন্যায় ভেসে যাওয়া একটি কালভার্টের ওপর থেকে স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে একজনের এবং শনিবার (২৮ জানুয়ারি) একটি গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর-এপির

শহরের অনেক জায়গায় বুক সমান পানিও দেখা দিয়েছে। বন্যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে অকল্যান্ডবাসী। শহরটির বিমানবন্দরে শুক্রবার রাতে অনেকে আটকা পড়েন। সব ফ্লাইট বন্ধ রয়েছে এবং টার্মিনালের বেশখানিকটা ডুবে গেছে।

দেশটির নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সামরিক হেলিকপ্টারে করে অকল্যান্ডে গেছেন। জেসিন্ডা আরডার্ন পদত্যাগের পর গত বুধবার ক্রিস হিপকিন্স শপথ নেন। বন্যাকবলিত শহরে পৌঁছে প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, অকল্যান্ডবাসীকে মনে রাখতে হবে, এই বৃষ্টি আরও বাড়তে পারে।

গত ১৫ ঘণ্টায়ই শহরটিতে গ্রীষ্ম মৌসুমের ৭৫ শতাংশ বৃষ্টিপাত হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

সহিংসতার সংস্কৃতি, মবের রাজনীতি: গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়?

সহিংসতার সংস্কৃতি, মবের রাজনীতি: গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়?

দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন

দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App