×

আন্তর্জাতিক

ব্রাজিলে পুলিশের বিশেষ অভিযান, নিহত ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১১:৪৭ এএম

ব্রাজিলে পুলিশের বিশেষ অভিযান, নিহত ১৩

ছবি: রয়টার্স

ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর এলাকায় একটি মাদক চক্রের প্রধানকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার (২৪ মার্চ) এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। খবর রয়টার্সের।

জানা যায়, রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটে।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। পারার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানায়, এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App