×

আন্তর্জাতিক

মার্কিন গোপন নথি ফাঁস, গ্রেপ্তার ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৮:২৫ এএম

মার্কিন গোপন নথি ফাঁস, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত কয়েক ডজন অতি গোপনীয় নথি ফাঁস এবং সেসব নথি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় সন্দেহভাজন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারলান্ড। তিনি বলেন, গ্রেপ্তার জ্যাক টাশেরা (২১) মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য।

অ্যাটর্নি জেনারেল বলেন, অনুমতি ব্যতীত যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষাবিষয়ক অতি গোপনীয় নথি সংগ্রহ, সংরক্ষণ ও এর তথ্য বেহাতের ঘটনা তদন্তে সন্দেহভাজন টাশেরাকে গ্রেপ্তার করেছে এফবিআই।

যুক্তরাষ্ট্রের বিচারবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে গারলান্ড জানান, ‘এফবিআই সদস্যরা আজ বিকেলে টাশেরাকে গ্রেপ্তার করেছেন। এ নিয়ে তদন্ত চলমান।’ তিনি এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি।

এবারের বসন্তে রুশ বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছেন ইউক্রেনের সেনারা, এমনটাই বলা রয়েছে ফাঁস হওয়া নথিতে

এদিকে এফবিআই জানিয়েছে, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সংস্থাটির সদস্য নর্থ ডিগটন শহরের একটি বাড়ি থেকে টাশেরাকে গ্রেপ্তার করেন এফবিআই সদস্যরা। সেখানে আইনশৃঙ্খলাসংক্রান্ত তৎপরতা চলছে।

এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত সপ্তাহের শেষ থেকে এফবিআই তদন্তে পাওয়া ইশারা–ইঙ্গিত কঠোরভাবে খতিয়ে দেখছে। অবশেষে আজ একজনকে গ্রেপ্তার করেছে। এ গ্রেপ্তারের ঘটনা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী ও আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে—এমন ব্যক্তিদের চিহ্নিত করা, খুঁজে বের করা ও জবাবদিহির আওতায় আনা আমাদের অব্যাহত প্রতিশ্রুতিরই উদাহরণ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App