×

আন্তর্জাতিক

এবার ইসরায়েলিদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ এএম

এবার ইসরায়েলিদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলায় জড়িত ইসরায়েলি উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ভিসা নিষেধাজ্ঞার কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘যারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস আক্রমণ করেছে, তাদের ওপর এটি কার্যকর হবে।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ‘পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার’ সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তি বা যারা বেসামরিক নাগরিকদের ‘প্রয়োজনীয় পরিষেবা এবং মৌলিক প্রয়োজনগুলো’ গ্রহণ করতে অযৌক্তিকভাবে বাধা দেবে, তাদেরকে এ ভিসা নীতির আওতায় নিয়ে আসা হবে। এছাড়া তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরাও এ নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ভিসা নীতি নিয়ে নিজের এক্সে (পূর্বের টুইটার) একটি পোস্ট করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এতে তিনি লিখেছেন, ‘আজ পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করে এমন কাজে জড়িত বা অর্থপূর্ণভাবে অবদান রাখা ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে একটি নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করছি। অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের প্রতি সহিংসতা বন্ধ করার জন্য যথেষ্ট কাজ করছে না ইসরায়েল। যার ফলে যুদ্ধ বেড়েছে বলে দাবি করেছে অধিকার গোষ্ঠীগুলো। সম্প্রতি বাইডেন প্রশাসন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতাকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে - এ নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল। অবশেষে ইসরাইলিদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়। জিম্মি করা হয় ২৪০ জনকে। হামাসের হামলার প্রতিক্রিয়ায় ৭ অক্টোবর রাত থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অর্ধেকের বেশিই শিশু ও নারী। ৩০ নভেম্বর যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার হামলা শুরু করেছে ইসরায়েল। নতুন করে চালানো এ হামলায় প্রায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App