×

আন্তর্জাতিক

গোমূত্র-গোবরে সারবে করোনাভাইরাস!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৯ এএম

গোমূত্র-গোবরে সারবে করোনাভাইরাস!

হিন্দু মহাসভার সভাপতি।

চীনের করোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ভারতেও প্রথমবারের মতো শনাক্ত হয়েছে এই ভাইরাসে আক্রান্ত এক রোগী। এরইমধ্যে ভাইরাসের প্রতিষেধক হিসেবে উদ্ভট এক ওষুধের ফরমুলা দিলেন হিন্দু মহাসভার সভাপতি। তিনি বলেছেন, গোমূত্র খেলে আর গোবর গায়ে মাখলেই সুস্থ হবেন করোনা ভাইরাস আক্রান্ত রোগী।

ইন্ডিয়া টিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী, হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ গত শুক্রবার বলেন, করোনা ভাইরাসের চিকিৎসার জন্য গোমূত্র ও গোবর ব্যবহার করা যেতে পারে। কোনো মানুষ যদি ‘ওম নম শিবা’ বলে গোমূত্র পান করেন কিংবা তার শরীরে গোবর মাখেন তাহলে তিনি এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাবেন। করোনাভাইরাস খতমে শিগগিরই বিশেষ প্রার্থনার আয়োজন হবে বলেও জানান তিনি।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া সার্স গোত্রীয় এই করোনা ভাইরাস বিশ্বের অন্তত ২০টি দেশে ছড়িয়ে পড়েছে। ৬২টি দেশে ‘অবাঞ্ছিত’ হয়ে গেছেন চীনা নাগরিকরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবব্লিএইচও)। গতকাল শনিবারও বিশেষ বিমানে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে আটকে পড়া ৩২৪ ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে ভারত। চীন থেকে আজ আরো একটি বিমানে শতাধিক ভারতীয় নাগরিক দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।

গোটা বিশ্বের বিজ্ঞানীরা এই রোগের প্রতিষেধক আবিষ্কারে মরিয়া হলেও এখনো কেউ সফল হননি তাতে। প্রতিষেধক তৈরির উদ্দেশ্যে বিজ্ঞানীরা অপেক্ষাকৃত নতুন ধরনের ডিএনএ প্রযুক্তি ব্যবহার করেও ফল পাচ্ছেন না। আর এসবের মধ্যেই আলটপকা এ মন্তব্য করলেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সভাপতি স্বামী চক্রপাণি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা

বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা

মৌনির সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন অর্জুন বিজলানি

মৌনির সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন অর্জুন বিজলানি

আ.লীগের অর্থ সম্পাদক গ্রেপ্তার

আ.লীগের অর্থ সম্পাদক গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App