×

আন্তর্জাতিক

৮ ভারতীয় কর্মকর্তার মৃত্যুদণ্ড থেকে সরে এসেছে কাতার

Icon

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০২:২১ পিএম

৮ ভারতীয় কর্মকর্তার মৃত্যুদণ্ড থেকে সরে এসেছে কাতার

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ভারতীয় নৌ বাহিনীর সাবেক আট কর্মকর্তার ফাঁসি রদ হয়েছে। কাতারের আপিল আদালত ২৮ ডিসেম্বর এ রায় দেয়। খবর: সান দিয়াগো ইউনিয়ন টাইমস ও এনডিটিভিন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কাতার সরকারের মিডিয়া অফিস রায়ের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অরিন্দম বাগচী বিবৃতিতে বলেন, বিস্তারিত রায় এখনও পাওয়া যায়নি। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা আইনি দল এবং অভিযুক্তদের পরিবারের সদস্যদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি।

তিনি আরো জানান, এদিন কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তারা পরিবারের সদস্যদের সঙ্গে কাতারের আপিল আদালতে উপস্থিত ছিলেন। দিল্লি কনস্যুলার আইনি সহায়তা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে কাতার প্রশাসনের একটি সূত্র জানায়, দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে নিযুক্ত একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন ওই আট ভারতীয় কর্মকর্তা। তাদের মধ্যে কেউ কেউ অত্যন্ত গোপন এবং স্পর্শকাতর বিষয়ে কাজ করতেন। পরে তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং গোপন তথ্য পাচারের অভিযোগ ওঠে।

উল্লেখ্য, ২০২২ সালের আগস্ট মাসে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয় আট কর্মকর্তার বিচারপ্রক্রিয়া। ২৫ অক্টোবর তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকের তথ্য পেতে থানায় ‘অভিযোগ বক্স’

মাদকের তথ্য পেতে থানায় ‘অভিযোগ বক্স’

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App