×

আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেলে ডুবে শিশুসহ ৫ মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১১:৪৯ এএম

ইংলিশ চ্যানেলে ডুবে শিশুসহ ৫ মৃত্যু

ছবি: সংগৃহীত

কয়েক মাস ঝুলে থাকার পর অবশেষে যুক্তরাজ্যের পার্লামেন্টে রুয়ান্ডা বিল পাস হয়েছে। সোমবার বিল পাসের কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা থেকে সমুদ্রে পড়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

সমুদ্রে বিকল হয়ে যাওয়া ওই নৌকাটিতে প্রায় ১১০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। জীবিতদের সন্ধানে ফ্রান্সের কোস্টগার্ড এখনও সমুদ্রে তল্লাশি অভিযান চালাচ্ছে। খবর রয়টার্সের।

আঞ্চলিক গভর্নর সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার ভোরে গাদাগাদি করে থাকা অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা সমুদ্রে বিকল হয়ে যায়। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সাত বছরের একটি বালিকা, একজন নারী এবং তিনজন পুরুষ।

উপকূল থেকে কয়েকশ মিটার দূরে যাওয়ার পর নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকজন পানিতে পড়ে যান। উদ্ধারকারীরা দ্রুত সেখানে পৌঁছান এবং পানি থেকে ৪৭ জনকে জীবিত উদ্ধার করেন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন আশঙ্কা মুক্ত।

নৌকায় থাকা বাকি ৫৭ জন ফিরে আসতে রাজি হননি। তারা কোনোভাবে ইঞ্জিন চালু করতে সক্ষম হন এবং যুক্তরাজ্যের পথে রওয়ানা হন। দক্ষিণপশ্চিমের ক্যালাইস থেকে ৩২ কিলোমিটার দূরে উইমেহু থেকে নৌকাটি রওয়ানা হয়।

অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি রওনা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিতর্কিত রুয়ান্ডা বিল পাস হয়। এই বিল পাস হওয়ার ফলে যুক্তরাজ্য সরকার এখন সে দেশে অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠাতে পারবে। অর্থাৎ, যে সময়ে অভিবাসনপ্রত্যাশীদের আবেদনপত্র যাচাই-বাছাই হবে সে সময়ে তাদের যুক্তরাজ্য নয় বরং রুয়ান্ডায় গিয়ে থাকতে হবে।

বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং দেশটির বিরোধীদলগুলো রুয়ান্ডা বিলকে অমানবিক বলে বর্ণনা করলেও ঋষি সুনাক সরকারের দাবি, জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে সমুদ্রপথে শরণার্থীদের আগমন আটকাতেই তারা এই উদ্যোগ নিয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে শরণার্থীদের ঢল আটকাতে চান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App