×

আন্তর্জাতিক

কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড : ৪ ভারতীয়সহ নিহত ৩৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০২:১২ পিএম

কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড : ৪ ভারতীয়সহ নিহত ৩৯

ছবি: সংগৃহীত

কুয়েতের দক্ষিণাঞ্চলে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ভারতীয়সহ কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বহু মানুষ। দেশটির দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে এই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে। বুধবার (১২ জুন) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। 

আনাদোলু বলছে, কুয়েতের দক্ষিণাঞ্চলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৯ জনে পৌঁছেছে। অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জনের বেশি বলে জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়।

পৃথক প্রতিবেদনে রয়টার্স বলছে, দক্ষিণ কুয়েতের মানগাফ শহরে একটি ভবনে আগুন লেগে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভবনটিতে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। 

 অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ বলছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন। সংবাদমাধ্যমটির দাবি, মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত চার ভারতীয়ও নিহত হয়েছেন বলে কুয়েতি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা

স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৫৭

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৫৭

ফের বাড়ল এলপিজির দাম

ফের বাড়ল এলপিজির দাম

গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

শ্রমিক আন্দোলন গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App