×

আন্তর্জাতিক

ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৮:১২ পিএম

ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তৈরি রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। একইসঙ্গে ইমরান এবং প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে সংবিধানের ৬ অনুচ্ছেদের আওতায় দেশদ্রোহের মামলাও হবে।

সোমবার (১৫ জুলাই) এসব কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্য তথ্যমন্ত্রী আতাউল্লা তারার।  খবর দ্যা ডনের।

তথ্যমন্ত্রী বলেন, পিটিআই নিয়ম-বহির্ভূতভাবে বিদেশি অনুদান পাচ্ছে, এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং  ৯ মে সহিংসতায় সরাসরি জড়িত থাকা, সাইফার (রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস) মামলাসহ বিভিন্ন ক্ষেত্রে যেসব তথ্যপ্রমাণ মিলেছে, তার ভিত্তিতে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো পড়ুন : ইদ্দত মামলায় খালাস পেলেন ইমরান খান ও তার স্ত্রী

ইমরানের দলের স্বীকৃতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সময়ে পাকিস্তান সরকারের এই ঘোষণা ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। এই ঘটনার জেরে প্রায় দু’দশক পরে আবার পাকিস্তানে শাসক বনাম সুপ্রিম কোর্ট সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। 

প্রসঙ্গত, শুক্রবার দেশটির শীর্ষ আদালত কার্যত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করে জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী ইমরানের পিটিআই দলগত ভাবেই পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ২৩টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য। ওই মামলায় নির্বাচন কমিশনে যুক্তি ছিল, আনুপাতিক ভোটের হার অনুযায়ী শুধুমাত্র স্বীকৃত রাজনৈতিক দলগুলিরই মহিলা এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত ৭০টি আসন প্রাপ্য। 

পিটিআইয়ের স্বীকৃতি বাতিল হওয়ায় তারা আনুপাতিক প্রতিনিধিত্বের সুযোগ পেতে পারে না। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টের ১৩ সদস্যের সাংবিধানিক বেঞ্চ  সরাসরি সেই আবেদন খারিজ করে দিয়েছিল। ওই রায়ের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন শাসক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতাকর্মীরা।

এর জেরে পাঞ্জাব, খাইবার-পাখতুনখোয়া এবং সিন্ধু প্রদেশের বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনাও ঘটেছে। কয়েকটি স্থানে পিটিআইয়ের সঙ্গে শাসক জোটের সমর্থকদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে। সংঘাতেই সেই আবহেই ইমরানের দলকে নিষিদ্ধ করার বার্তা দিলেন তথ্যমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের

হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের

দেওয়ানি মামলার জট কমাতে সংস্কার কার্যক্রম জোরদার করছে সরকার

আইনমন্ত্রী দেওয়ানি মামলার জট কমাতে সংস্কার কার্যক্রম জোরদার করছে সরকার

ঘনিষ্ঠ দৃশ্যের নামে হেনস্তা, মুখ খুললেন অভিনেত্রী

ঘনিষ্ঠ দৃশ্যের নামে হেনস্তা, মুখ খুললেন অভিনেত্রী

বেনাপোল সীমান্তে ভারতীয় সিরাপসহ আটক ৩

বেনাপোল সীমান্তে ভারতীয় সিরাপসহ আটক ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App