×

জাতীয়

রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গভবনে এ সাক্ষাৎ করেছেন তিনি। 

সাক্ষাৎকালে অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

এ সময় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, রাষ্ট্রের আইনগত স্বার্থ রক্ষা এবং এ সংক্রান্ত নেওয়া বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি আইনের শাসন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

দায়িত্ব পালনে অ্যাটর্নি-জেনারেলকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতির প্রেস সচিব উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App