×

ঢাকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বলধারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী (৪২), জয়মন্টপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসিম হোসেন (২৮), চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাবান আলী সর্দার (৪০), ধল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা সফিকুল ইসলাম (৩৮), দলের কর্মী সোহান (৩৮), ইমন ওরফে নজরুল ইসলাম (২৩) ও রবিন শেখ (২০)।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর সিংগাইর থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলাগুলোতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলার মধ্যে ধল্লা পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ এবং শপিংমল প্যারামাউন্ট ও আড্ডা কাফ রেস্টুরেন্টের সামনে সংঘটিত ঘটনার অভিযোগ রয়েছে।

আরো পড়ুন: রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে উপজেলা যুবলীগ নেতা সফিকুল ইসলামকে এর আগে দুইবার এবং শাবান আলী সর্দার ও সিরাজুল ইসলামকে একবার করে গ্রেপ্তার করা হয়েছিল।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের সদস্যদের দাবি, তাদের স্বজনেরা সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে জড়িত নন এবং মামলার এজাহারেও তাঁদের নাম নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাঁদের মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এ ছাড়া তারা গোপনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ১২ অঞ্চলে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১২ অঞ্চলে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

সাগরে ইঞ্জিন বিকল, পাচঁ দিন ধরে ভাসছেন ১৮ জেলে

সাগরে ইঞ্জিন বিকল, পাচঁ দিন ধরে ভাসছেন ১৮ জেলে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

দেশের আসছে দুই কার্গো এলএনজি

দেশের আসছে দুই কার্গো এলএনজি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App