২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি: সংগৃহীত
দেশজুড়ে দিন দিন বাড়ছে হামের সংক্রমণ। এ সময় সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
আরো পড়ুন: উপকূলের দিকে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, আঘাতের সম্ভাব্য স্থান
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ঢাকা বিভাগে ৫ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭০ জন রোগী এসেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১০৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৭৫ জন।
