×

আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৪:০৪ পিএম

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

ছবি: সংগৃহীত

জাপানে ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরই দেশটির ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র সুনামির সতর্কতা জারি করেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিউশু দ্বিপে ওই ভূমিকম্পটি আঘাত হানে। খবর জাপান টাইমস ও তাসের।

এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর দেশটির মিয়াজাকি ও কোচি প্রিফেকচারে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়, সুনামির প্রভাবে দুই প্রিফেকচারে ১ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।   

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার নামে পরিচিত জটিল স্থানে জাপানের অবস্থান। এ জন্য প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে জাপানে।

চলতি বছরের ১ জানুয়ারিতেও জাপানের নোতো এলাকায় এক ভূমিকম্পে কমপক্ষে ২৪০ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লিখালেন তানজিন তিশা

অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লিখালেন তানজিন তিশা

সংগ্রামী জীবন: অবহেলিত উপকূলীয় শিশুদের শৈশব

সংগ্রামী জীবন: অবহেলিত উপকূলীয় শিশুদের শৈশব

অবশেষে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

অবশেষে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

সেতুর নিচে অবৈধ দোকান মিলছে ৮০ হাজারে, রমরমা বাণিজ্য

সেতুর নিচে অবৈধ দোকান মিলছে ৮০ হাজারে, রমরমা বাণিজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App